প দা ব লি

বেজায় বিড়াল

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৩

কুকুর-বিড়ালকে হার মানাতে চেয়েছো তোমরা;

তাই তো কখনো দেখি একেবারে ঘাড়-পাতা প্রভুভক্তি তোমাদের,

বুকে-হাঁটা; কখনো আবার কারো ঘাড়ে কামড়ে রয়েছো নিজেরাই,

দাঁত-কষ বেয়ে ঝরছে যা, তাতে বেশিই বিষ—

স্রেফ বৃশ্চিকের লালা।

 

জয়ে-পরাজয়ে কোথায় মানুষ তুমি, সিংহ?

মানাতে পারোনি পোষ তাকে; অকারণ হিংস্র তুমি, ক্ষুধা ছাড়াই—  

নও-নও সিংহ নও। ভয়ানক প্রজা, দীর্ঘ জিভ, ছোক্ ছোক্,

বেজায় বিড়াল 

 

তোমাদের ক্ষমা ক’রে দিয়েও শেষতক আমি রই সিংহের সারিতে...