নিকলীতে নিষিদ্ধ গাইড বইয়ের রমরমা ব্যবসা!

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৬

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা

নিকলী উপজেলায় নিষিদ্ধ গাইড বইয়ের রমরমা ব্যবসা চলছে। শিক্ষকদের নির্দেশে তাদের পছন্দের প্রকাশনা সংস্থার গাইড বই পড়তে বাধ্য হচ্ছে শিক্ষার্থীরা।

নিকলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান হাবিব বলেন, গাইড বই না পড়ানোর জন্য প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, নিষিদ্ধ গাইড বই শিক্ষকদের না পড়ানোর জন্য প্রতিটি স্কুলের শিক্ষককে ডেকে নির্দেশ দেওয়া হবে। নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।