ভাসুরের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী নিহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:২৭

বাগেরহাট প্রতিনিধি

মঙ্গলবার বাগেরহাটের ফকিহাটে মাদকসেবী ভাসুরের লাঠির আঘাতে ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা বেগম (২৫) নিহত হয়েছেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, ঘটনার দিন উপজেলার নলধাবাগ গ্রামের দিনমজুর আবুল কাশেম মল্লিকের স্ত্রী খাদিজা বেগম উঠানে বসে রান্না করছিলেন। এ সময় মাদকাশক্ত ভাসুর কামাল মল্লিক তাকে কু-প্রস্তাব দেয়। বিষয়টি তাত্ক্ষণিক খাদিজা বেগম তার শাশুড়ি আছিয়া বেগমকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে কামাল মল্লিক গাব গাছের মোটা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফকিরহাট মডেল থানার ওসি মোঃ আবু জাহিদ শেখ জানান,  এ ঘটনায়  ভাসুর কামাল মল্লিককে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।