চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) প্রকৌশল বিভাগের ১৮ কর্মচারীকে বদলি করা হয়েছে। তারা সবাই প্রকৌশল বিভাগের যান্ত্রিক উপ-বিভাগের বিভিন্ন পুল অফিসে কর্মরত ছিলেন। গতকাল বৃহস্পতিবার চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের অনুমতিক্রমে প্রধান প্রকৌশলী এ বদলি আদেশে সই করেন।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামশুদ্দোহা জানান, প্রকৌশল বিভাগের ১৮ জন কর্মচারীর কর্মস্থল বদল করা হয়েছে। সব বিভাগে গতিশীলতা আনতে বর্তমান চসিক প্রশাসন এ প্রক্রিয়ায় হাত দিয়েছে।
বদলি হওয়া তৃতীয় শ্রেণিভুক্ত কর্মচারীরা হলেন নাসির উদ্দিন, জিয়াউল হক, মো. জাবেদ, মিটন দাশ, নুর নবী, পীযূষ বড়ুয়া, নাসিম উদ্দিন, গোলাম রহমান, আমির হোসেন রাশেদ, রাজু মিত্র, লিটন বড়ুয়া, রণজিত্ দে, জামশেদ মো. তবারক, রতন ঘোষ, নাছির উদ্দিন, কাঞ্চন বসাক, মো. সেলিম এবং শিমুল কান্তি দে।
