ভোলায় পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৫৩

ভোলার লালমোহনে আকলিমা বেগম (৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আকলিমা উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিমের মেয়ে। 

লালমোহন থানার ওমি মীর খায়রুল কবীর জানান, আকলিমা মৃগী রোগী হওয়ার কারণে বৃহস্পতিবার দুপুরে বাড়ির পুকুরে নেমে আর ওঠতে পারেনি। পরে খোঁজাখুঁজির পর তার লাশ ভাসতে দেখে প্রতিবেশীরা উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। 

আকলিমার মা নুরজাহান বেগম জানান, ৪ ভাই ৩ বোনের মধ্যে আকলিমা ৩য়। গত দেড় বছর আগে পার্শ্ববর্তী পেশকার হাট বাজারের নর সুন্দর রত্তন মিয়ার সাথে আকলিমার বিয়ে হলেও, মৃগী রোগী জেনে বউ করে ঘরে তোলেনি রত্তন মিয়া। এ অবস্থায় পিতার বাড়িতেই থাকতো আকলিমা। 

বৃহস্পতিবার দুপুরে আকলিমাকে ঘরে রেখে আমি হাঁসের খাবার জোগাড় করতে বাইরে গেলে এই ফাঁকে আকলিমা পুকুরে যায়। পরে তার লাশ দেখতে পায় বাড়ির অন্যরা।  

ইত্তেফাক/জেডএইচ