মতলব দক্ষিণের নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাটন এলাকা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল আমিন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, ওই দিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযানে গেলে আটককৃত যুবকের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ সময় এসআই রুহুল আমিনসহ অভিযানের অন্য পুলিশ সদস্যরা তাকে ইয়াবা বহন ও বিক্রির অভিযোগে থানায় নিয়ে আসে। ওই যুবকের বাড়ি উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কাচিয়ারা গ্রামে।
ওসি স্বপন কুমার আইচ বলেন, আটককৃত ওই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
