চাকরি স্থায়ীকরণের দাবিতে বিটিসিএল কর্মচারীদের অবস্থান ধর্মঘট

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ০০:০০

চাকরি স্থায়ীকরণের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্মরত ক্যাজুয়েল কর্মচারীরা। রাজধানীর ইস্কাটন গার্ডেনে বিটিসিএল কার্যালয়ের সামনে ক্যাজুয়েল শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতির আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে গত তিন দিন ধরে অবস্থান ধর্মঘট পালন করছে কয়েক শ শ্রমিক।

তারা বলেন, গত ১৫ থেকে ২৫ বছর ধরে দৈনিক বেতন ভিত্তিতে চাকরি করছেন তারা। তাদের বেতন ৫০০ টাকা থেকে শুরু করে ৬০০০ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল। বর্তমানে এই করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন। কিন্তু অফিস থেকে তাদের কোনো বেতন-ভাতা দেওয়া হচ্ছে না।