দুশ্চিন্তায় ফেদেরার

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:৩১

অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে ড্র নিয়ে দুশ্চিন্তায় আছেন রজার ফেদেরার। যদিও বছরের প্রথম টেনিস গ্র্যান্ডস্ল্যামটিতে নোভাক জকোভিচ, ফেদেরার, রাফায়েল নাদাল ও অ্যান্ডি মারেকে ফেবারিট ধরা হচ্ছে। ১৪ জানুয়ারি শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতায় জোকোভিচ শীর্ষ বাছাই, সুইস ফেদেরার তৃতীয় বাছাই ও নাদাল দুজনের মাঝখানে আছেন। নাদাল দীর্ঘদিন না খেলায় বাছাইয়ের মধ্যে ঠাঁই পাননি। একই ভাবে বাছাই নন স্ট্যান ওয়ারিঙ্কা, নিক কিরগিওস ও জো উইলফ্রেড সঙ্গার মতো টেনিসের অন্য শীর্ষ বেশ কয়েকজন খেলোয়াড়। এর মানে ফেদেরার আজ টুর্নামেন্টটির ড্রয়ে কঠিন বিপক্ষের কবলে পড়তে পারেন। সেজন্য তিনি বলেন, ‘আপনি যদি প্রথম রাউন্ডে স্ট্যান বা নিক বা সঙ্গাকে পান তা বাছাই থেকে উঠে আসাদের চাইতে ভিন্ন হবে।’