অটোবাইকে না ওঠায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে এসিড নিক্ষেপ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৫০

ভূরুঙ্গামারীতে অটোবাইকে না ওঠায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে এসিড নিক্ষেপ করেছে অটোচালক। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়,বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরডুবি ইউনিয়নের মইদাম গ্রামের মুকুল হোসেনের মেয়ে মইদাম দাখিল মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্রী মিনারা খাতুন একই গ্রামে নানা বাড়িতে যাবার জন্য মইদাম হাইস্কুল মোড়ে অটোবাইকের জন্য অপেক্ষা করতে থাকে। এসময় অটোচালক আব্দুর রশিদ ঐ স্থলে আসে এবং মেয়েটিকে তার অটোতে চড়তে বলে কিন্ত নিরাপত্তার কারণে মেয়েটি অটোতে চড়তে আপত্তি জানালে অটোচালক ক্ষিপ্ত হয়ে মেয়েটির শরীরে এসিড নিক্ষেপ করে। পরে মেয়েটির চিৎকারে এলাকাবাসী এসে  অটো চালককে আটক করে পুলিশে দেয়।

বিষয়টি নিশ্চিত করে ওসি আতিয়ার রহমান জানান, সম্ভবত ব্যাটারির এসিড নিক্ষেপ করা হয়েছে। তার ওড়না ও জামা পুড়ে গেলেও শরীরের কোন ক্ষতি হয়নি। এব্যাপারে মামলা হয়েছে এবং আসামি গ্রেফতার রয়েছে।

ইত্তেফাক/এমআরএম