ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দুর্বাকুণ্ডু গ্রাম থেকে প্রবাসীর স্ত্রী নুপুর বেগম ( ৪০ ) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। তার স্বামী মোজাম্মেল হক দুবাই প্রবাসী।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল আলম জানান, নিহত নুপুর বেগম দুই মেয়েকে নিয়ে বাড়িতে থাকেন। বৃহস্পতিবার রাতে টর্চ লাইট নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেন না। শুক্রবার সকালে গ্রামের গোরস্থানের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসি পুলিশে খবর দেয়। তার দুইচোখ উপড়ানো ছিল। গলাতে আঘাতের চিহ্ণ রয়েছে। হাতে টর্চ লাইট আছে। ধারনা করা হচ্ছে হত্যার পর দুবৃত্তরা লাশ ফেলে গেছে। উদ্ধারের পর লাশ পোস্ট মর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
