পায়রা বন্দরের নিরাপত্তায় কোস্ট গার্ডের বিশেষ মহড়া 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৬

বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পায়রা বন্দরে বৃহস্পতিবার ও শুক্রবার বিশেষ মহড়া পরিচালনা করা হয়। উক্ত মহড়া উদ্বোধন করেন কোস্ট গার্ডের মহাপরিচালক  রিয়ার এডমিরাল এম আশরাফুল হক। 

এ সময় পায়রা বন্দরের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল ও কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মহড়ায় পায়রা বন্দরে চলাচলরত জাহাজ সমূহের নিরাপত্তা রক্ষার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ যেমন তাপবিদ্যুৎ কেন্দ্র, সার্ভিস জেটি এবং নির্মাণাধীন গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে কোস্ট গার্ডের কার্যক্রম প্রদর্শন করে। 

আরো পড়ুন : ওমান ও বাহরাইনে ফ্লাইট চালু হচ্ছে সোমবার থেকে

এ মহড়ায় কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস মনসুর আলী, বিসিজিএস সোনার বাংলা, এইচপিবি বুড়িগঙ্গা এবং এইচপিবি শীতলক্ষ্যা অংশগ্রহণ করে। বন্দরের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উপকূলীয় এলাকায় অবৈধ চোরাচালান, জলদস্যুতা নির্মূল, অবৈধ মৎস্য আহরণ, বনজ সম্পদ রক্ষা এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের চলমান কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ইত্তেফাক/ইউবি