বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৩

অতি সম্প্রতি বিসিএস (প্রশাসন) ক্যাডারের সাথে অধুনালুপ্ত বিসিএস (ইকনমিক) ক্যাডারের একীভূতকরণ কার্যক্রম সুসম্পন্ন হয়েছে। এ প্রেক্ষিতে সদ্য-সাবেক বিসিএস (ইকনমিক) ক্যাডার এর কর্মকর্তাবৃন্দ শুক্রবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

সাবেক ইকনমিক ক্যাডার এসোসিয়েশন-এর সভাপতি ও পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব কাজী জাহাঙ্গীর আলম সকল কর্মকর্তার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত সাবেক মহাসচিব ফরিদ আজিজ, যুগ্ম-সচিব, অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, জন প্রশাসন প্রতিমন্ত্রী এবং প্রশাসনের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ নভেম্বর প্রশাসন ও ইকনমিক ক্যাডার একীভূতকরণের এস.আর.ও জারি হওয়ার পর দীর্ঘ এক বছর আট মাস দরে জন প্রশাসন মন্ত্রণালয়ে চুল-চেরা বিশ্লেষণ করে এর বাস্তবায়ন চূড়ান্ত পরিণতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে ও উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে প্রশাসনের কর্মকর্তারা সম্মিলিতভাবে কাজ করে যাবে।

ইত্তেফাক/ইউবি