বিদেশি শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ছে কাতারে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:১৭

২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজক হিসেবে নির্বাচিত হওয়ার পর কাতারে নানা ক্ষেত্রে কর্মসংস্থানের পরিধি বেড়েছে। যেখানে বেশির ভাগ ক্ষেত্রেই কাজ করছে বিদেশি শ্রমিকরা। তাছাড়া বর্তমানে দেশটির প্রায় ৯০ শতাংশ জনগণ অভিবাসী। তবে বিশ্বের অভিবাসী সংস্থাগুলোর পক্ষ থেকে তাদের অধিকার রক্ষা করা হচ্ছে না বলে সমালোচনা করছে। এ অবস্থায় দেশটির সরকার বিদেশি শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি এক হাজার রিয়াল নির্ধারণ করেছে। একই সঙ্গে তাদেরকে বিছানাপত্র বা আবাসনের ব্যবস্থা করতে হবে। কিংবা তার জন্য মাসে আরো ৮০০ রিয়াল দিতে হবে।