নোভেল করোনা ভাইরাসের কারণে বিনিয়োগ স্থবিরতা ও জনগণের ভোগ ব্যয় হ্রাস পাওয়ায় চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে সংকোচনের মুখে পড়েছে ইতালির অর্থনীতি। সর্বশেষ প্রান্তিকে দেশটির অর্থনীতি ১২ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, ভাইরাসের প্রকোপ রোধে যে লকডাউন দেশব্যাপী বাস্তবায়ন করা হয়েছে তার জন্যই অর্থনীতিতে এ মন্দা দেখা দিয়েছে। ইতালিতে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ভোক্তা ব্যয় কমেছে ১১ দশমিক ৩ শতাংশ। এ সময় রপ্তানির পতন হয়েছে ২৬ শতাংশ। তবে শুধু ইতালিই নয়, ইউরো অঞ্চলের সব দেশই সংকটের মধ্যে পড়েছে।
