কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দিদার মিয়া (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের মাইজহাটি বৈশাখী ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দিদার মিয়া পাকুন্দিয়া পৌর সদরের হাপানিয়া গ্রামের মৃত ইসরাইল মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া বাজারের ব্রয়লার মুরগী ব্যবসায়ী দিদার মোটরসাইকেল যোগে ওই এলাকা অতিক্রম কালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী উজান ভাটি পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দিদার নামের ওই ব্যবসায়ীর মৃত্যু হয়।
ঘটনাস্থলের পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরএ
