বাফুফের মনোনয়নপত্র বিতরণ আজ হতে

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

স্পোর্টস রিপোর্টার

বাফুফের নির্বাচনে যারা লড়াই করতে চান তারা আজ থেকে সোমবার পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। বাফুফের হিসাব শাখায় ১১টা হতে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পাওয়া যাবে। সভাপতি পদের জন্য ১ লাখ, সিনিয়র সহসভাপতি পদের জন্য ৭৫ হাজার, চারটি সহসভাপতি পদের জন্য ৫০ হাজার টাকা দিয়ে মনোনয়নপত্র ক্রয় করতে হবে। ১৫টি সদস্য পদের প্রতিটি মনোনয়নপত্র ২৫ হাজার টাকায় ক্রয় করতে হবে। বাফুফের নির্ধারিত ব্যাংকের হিসাব শাখায় টাকা জমা দিয়ে মনোনয়ন কেনা যাবে। এরই মধ্যে বাফুফের বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন তার প্যানেল অনেকটাই চূড়ান্ত করেছেন। অন্য কোনো প্যানেলের কথা এখনো শোনা যায়নি। তরফদার রুহুল আমিন নির্বাচনি আলোচনায় থাকলেও নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়টি এরই মধ্যে সংবাদমাধ্যমে এসেছে।