রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার মাঝ নদীতে একটি বিশাল আকৃতির বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটিকে ওজন দিয়ে দেখা গেছে, তার ওজন ৩০ কেজি ৫’শ গ্রাম। স্থানীয়রা মাছটিকে এক নজর দেখার জন্য ভিড় করেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে মাঝ পদ্মায় স্থানীয় হযরত আলী নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
জেলে হযরত আলী বলেন, গত কয়েক দিন তেমন মাছ ধরা পড়ছিলো না। আজ ভোরে জেলেদেরকে সঙ্গে নিয়ে পদ্মার মাঝ নদীতে জাল ফেললে বাগাড় মাছটি ধরা পড়ে, সাথে কয়েকটি ছোট মাছ জালে উঠে। এত রড় বাগাড় মাছ আগে আমার জালে ধরা পড়েনি। মাছটি ধরা পড়ায় আমার নৌকার জেলেরা ভিশন খুশি। মাছটি পেয়ে তাজা অবস্থায় দৌলতদিয়া ঘাট এলাকার দুলালের মাছের আড়তে নিয়ে আসলে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৯শ ৫০ কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন।
দৌলতদিয়া ফেরি ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে দৌলতদিয়া ঘাট এলাকার দুলালের আড়ৎ থেকে ৯শ ৫০টাকা কেজি দরে সাড়ে ২৮ হাজার টাকায় মাছটি কিনেছি। এখন মাছটি বেশি লাভের আশায় ঢাকায় পাঠানো হবে।
ইত্তেফাক/কেকে
