জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীসহ তিন প্রকৌশলী স্মরণে আইইবির শোকসভা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় অধ্যাপক ড. প্রকৌশলী জামিলুর রেজা চৌধুরী, প্রকৌশলী মো. রুহুল মতিন এবং প্রকৌশলী মো. আব্দুল মজিদের স্মরণে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’তে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে আইইবি সদর দপ্তর ও ঢাকা কেন্দ্রের যৌথ উদ্যোগে আইইবির সেমিনার কক্ষে এই শোকসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট মো. আবদুস সবুর। অনুষ্ঠানে বক্তব্য দেন—আইইবির ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান, এস এম মনজুরুল হক মঞ্জু, সম্মানী সাধারণ সম্পাদক খন্দকার মনজুর মোর্শেদ, আইইবির ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান ওয়ালিউল্লাহ সিকদার, সম্মানী সম্পাদক মো. শাহাদাত্ হোসেন শীবলু প্রমুখ। এ সময় মরহুম প্রকৌশলী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।