ইসলামিক স্টেট গোষ্ঠিটির এক বিশাল অনলাইন লাইব্রেরির সন্ধান মিলেছে যেখানে তাদের চরমপন্থি মতাদর্শের বহু জিনিস রাখা আছে। ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক ডায়ালগ (আইএসডি) নামের একটি গবেষণা সংস্থার গবেষকরা এই ডিজিটাল লাইব্রেরির সন্ধান পেয়েছেন। এই ডিজিটাল লাইব্রেরিতে আছে ৯০ হাজারের বেশি আইটেম। প্রতিমাসে প্রায় ১০ হাজার মানুষ এই ডিজিটাল লাইব্রেরির সাইটে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটে যেন ক্রমাগত চরমপন্থী মতাদর্শের নানা বিষয় দেওয়া যায়, এই লাইব্রেরি যেন সেই উদ্দেশ্যেই করা হয়েছে। কিন্তু এই লাইব্রেরিটি বন্ধ করা যাচ্ছে না, কারণ এর তথ্য কোন একটি জায়গায় সংরক্ষিত নয়। -বিবিসি
