ক্যাপশন নিউজ

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

প্রাইম ব্যাংক ও এসিআই গ্রুপের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রাইম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার মো. তৌহিদুল আলম খান এবং এসিআই গ্রুপের নির্বাহী পরিচালক (অর্থ ও পরিকল্পনা) প্রদীপ কর চৌধুরী চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় এসিআই গ্রুপের ফাইন্যান্স ডিরেক্টর মো. মনির হোসেন খান, হেড অফ ট্রেজারী আবু হাসান জামান উপস্থিত ছিলেন

০০০

সপ্তমবর্ষে পদার্পণ করেছে নভোএয়ার। এ উপলক্ষে টিকিটের মূল্যে ১০% ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান

০০

“ডিজিটাল যুগে গ্লোবাল ফাইন্যান্স ক্যারিয়ার” বিষয়ে ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সম্প্রতি এক কর্মশালার আয়োজন করে। আইসিএমএবি’র প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে কর্মশালায় টেকনিক্যাল পেপার উপস্থাপন করেন অ্যাপল ইনকর্পোরেটেডের উত্তর ইউরোপের অর্থ বিভাগের আঞ্চলিক প্রধান মোহাম্মদ নিজাম উদ্দিন

০০

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের পরিচালনা পর্ষদের ৪৭১তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তীসহ অন্যরা উপস্থিত ছিলেন