শিবচরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ২২:২০

মাদারীপুরের শিবচরে বাড়ির পাশে পানিতে ডুবে সানজিদা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত সানজিদা উপজেলার মাদবরেরচর ইউনিয়নের ডাইয়ারচর এলাকার ওয়াসিম ফকিরের মেয়ে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে শিশুটির বাবা-মা তাদের বাড়ির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে বৃষ্টিতে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের বাড়ির পাশে পানিতে পড়ে থাকতে দেখে। দ্রুত শিশুটিকে উদ্ধার করে নিকটস্থ পাঁচ্চর ইসলামীয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ইউএনও’র ওপর হামলাকারী নবীরুল ও সান্টুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর 

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সততা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এএএম