ত্রিশালে ২ ছিনতাইকারী গ্রেফতার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৬

ত্রিশালে ছিনতাই করে পালানোর সময় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এরা হলো কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রামের মিঠু মিয়া ছেলে সাকিব আল হাসান রাসেল (২৫) ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার হবিরবাড়ি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আবু রায়হান সানি (২৪)।

ত্রিশাল থানা সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ত্রিশালের হাসমতের মোড় এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মিনি ট্রাক থেকে ছিনতাই করে পালানোর সময় পুলিশের একটি টহল টিম দুই ছিনতাইকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ত্রিশাল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ট্রাক চালককে জখম করে পালানোর সময় তাদের গ্রেফতার করা হয়েছে। ছিনতাইকারীদের নিকট থেকে একটি ধরালো টিপ ছুরিসহ মালামাল উদ্ধার করা হয়।

ইত্তেফাক/আরকেজি