সিংড়ায় জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নারী নিহত

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১২:১৬

নাটোরের সিংড়ায় প্রতিপক্ষের হামলায় শিল্পী (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। সে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত ইদ্রীস আলী মণ্ডলের স্ত্রী। এ ঘটনায় লাভলি (৩৫) নামে অপর একজন আহত হয়েছে। সম্পর্কে তারা দুইজন বোন।  

নিহতের বোন শিউলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকালে ৬ বিঘা জমিতে আমন ধান রোপন করতে আসে রবিসহ তার ভাইয়েরা। দীর্ঘদিন থেকে ওই জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শিউলীসহ তিন বোন নিষেধ করলে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির নেতৃত্বে আইয়ুব, তৌফিকুল, বিলাশ, বজুসহ ৮/১০ জন ধারালো অস্ত্র নিয়ে তাদের আঘাত করে। এসময় শিউলীর পেটে ছুরিকাঘাত করা হলে সে মাটিতে লুটে পড়ে। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার শিউলীকে মৃত ঘোষণা করে। অপরদিকে আহত লাভলীর অবস্থাও আশংকামুক্ত নয়।

সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দীকি জানান, এ বিষয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

ইত্তেফাক/এমআরএম