বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির আলোচনা সভা-অনুষ্ঠিত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২২:১৫

প্রজাদের স্বার্থ সংরক্ষণ, মেহনতি মানুষের ভালোবাসা অর্জন করেছেন অভিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ, কে ফজলুল হক। বাংলার স্বাধিকার আন্দোলনের অগ্রদূত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দেশকে হানাদার বাহিনী মুক্ত করার নেতা। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনের এক আলোচনা সভায় সাবেক শিল্পমন্ত্রী সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টির চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরী। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ ড. মুহাম্মদ শাহ আলম, আলহাজ ফরিদ হোসেন, তিননা খুরশীদ জাহান (মালা), একে ফাইয়াজুল হক রাজু, মহাসচিব ফোরকান আলী হাওলাদার প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি