গতকাল বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ড ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং, ডিএইচআই এবং ডেল্টারেস এর যৌথ সহযোগিতায় রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদে মনিটরিং, গবেষণা ও বিশ্লেষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট পানি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আইনুননিশাত ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাহমুদুল ইসলাম।
কর্মশালার উদ্বোধনীপর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড -এর অতিরিক্ত মহাপরিচালক (পশ্চিম রিজিওন) খন্দকার খালেকুজ্জামান এবং কারিগরি পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ড এর অতিরিক্ত মহা-পরিচালক (পরিকল্পনা) প্রকৌশলী কে এম আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ড এর প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ হাবিবুর রহমান।
কারিগরিপর্বে উপস্থিতগণ প্রাণবন্ত মুক্ত আলোচনায় অংশ নেন। বিভিন্ন সরকারি, বেসরকারি আন্তর্জাতিক সংস্থা, দাতা প্রতিষ্ঠান ও প্রকল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।-প্রেস বিজ্ঞপ্তি
