প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর তোমাদের স্ব-স্ব স্কুলে বার্ষিক পরীক্ষা হবে । তাই তোমাদের প্রস্তুতির জন্য আজ ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এবং হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা এবং বিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান পূরণ দেওয়া হলো, মনোযোগ দিয়ে অনুশীলন করবে, আশা করি তোমরা সকলেই পরীক্ষায় খুব ভালো করবে।
ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা
মিজানুর রহমান
সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
১৬.সারা বিশ্বের পালনকর্তা কে?
উত্তর : সারা বিশ্বের পালনকর্তা আল্লাহ তায়ালা। তিনি এ বিশ্বজগতের অধিপতি বা মালিক। তিনি এক ও অদ্বিতীয় সত্তা।
১৭.আমাদের দ্বীনের নাম কী?
উত্তর : আমাদের দ্বীনের নাম ইসলাম। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানবজীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এতে দেওয়া হয়েছে।
১৮.রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করবে কেন?
উত্তর : রাসুলদের প্রতি বিশ্বাস স্থাপন করব কারণ এটি ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস।
১৯.আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?
উত্তর : আমরা ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন’ বলে আল্লাহর শোকর আদায় করব।
২০.কিয়ামতের ভয়াবহতা তোমাকে কোন কাজটি করতে উদ্বুদ্ধ করে?
উত্তর : কিয়ামতের ভয়াবহতা আমাকে যে কাজটি করতে উদ্বুদ্ধ করে তাহলো পাপ কাজ থেকে বিরত থাকা।
২১.আখিরাত মানে কী?
উত্তর : আখিরাত আরবি শব্দ। আখিরাত মানে পরকাল। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়।
২২.ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাইব কেন?
উত্তর : আল্লাহ অতি ক্ষমাশীল। তাই ভুল হলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব।
২৩.মুমিন কাকে বলে?
উত্তর : যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ, গুণাবলি, বিধান এবং তাঁর পুরস্কার ও শাস্তি সম্পর্কে অন্তরে বিশ্বাস করে তাকে মুমিন বলে।
২৪.মিযান কী? উত্তর : হাশরের ময়দানে মানুষের আলমসমূহ ওজন করার জন্য আল্লাহ তায়ালা যে পাল্লা প্রতিষ্ঠা করবেন তাকে মিযান বলা হয়।
২৫.আমলনামা কী? উত্তর : আমলনামা হলো কর্মলিপি। মানুষ দুনিয়াতে যেসব কাজ করছে তা ফেরেশতাগণ লিখে রাখছেন। এ লিখিতরূপই হলো আমলনামা।
২৬.আল্লাহ সামীউনবাসির কথাটির অর্থ কী?
উত্তর : আল্লাহ সামীউন বাসির কথাটির অর্থ— নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন।
বিজ্ঞান
শূন্যস্থান পূরণ করো
১.পরিবেশ দূষণের ফলে জীবের কিছু প্রজাতি — হবে।
২.দূষণের কারণে মানুষের — রোগটি হয় না।
৩.তোমার চাচার কারখানা সচল রাখতে তিনি তেল ও কয়লা ব্যবহার করেন। এই তেল ও কয়লা —।
৪.পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ —।
৫.পরিবেশ দূষণের বড় কারণ —।
৬.হিমবাহ গলে যাওয়ার কারণ পৃথিবীর —।
৭.হর্ন বাজালে— দূষণ হয়। ৮.শ্রবণ শক্তি হ্রাস হয়—দূষণের প্রভাবে।
৯.পানি দূষণের ফলে—খাদ্য শৃংখলের ব্যাঘাত ঘটছে।
১০.কীটনাশক মাটির সাথে মিশে— দূষিত করে।
১১.পানি দূষণের ফলে জলজ— মারা যাচ্ছে।
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
সরবিন্দু সরকার, প্রভাষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
১৪.দরিদ্র ব্রাহ্মণের ঘরে কে কে আছে? ব্রাহ্মণ কী করে সংসার চালাতেন?
উত্তর : দরিদ্র ব্রাহ্মণের ঘরে আছে স্ত্রী, ছেলে ও ছেলের বউ। উঞ্ছবৃত্তি করে ব্রাহ্মণ সংসার চালাতেন।
১৫.ব্রাহ্মণের ঘরে অতিথিরূপে কে এসেছিলেন?
উত্তর : ব্রাহ্মণের ঘরে অতিথিরূপে ধর্মদেব এসেছিলেন।
১৬.হিরণ্যকশিপু বিষ্ণুবিরোধী হয়ে উঠলেন কেন?
উত্তর : শ্রীবিষ্ণু হিরণ্যাকে বধ করেছেন জেনে তাঁর ভাই হিরণ্যকশিপু খুব ক্রুদ্ধ হলেন। তাই তিনি প্রচণ্ড বিষ্ণুবিরোধী হয়ে উঠলেন।
১৭.রাম-রাবণের মধ্যে ভীষণ যুদ্ধ হয় কেন?
উত্তর : বন থেকে রাবণ সীতাকে হরণ করেন। তাই রাম-রাবণের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। যুদ্ধে রাবণ সবংশে নিহত হন।
১৮.অবতাররূপে পৃথিবীতে আসার পর ঈশ্বরের প্রধান কাজ কী?
উত্তর : অবতাররূপে ঈশ্বর পৃথিবীতে আসার পর তাঁর প্রধান কাজ হলো দুষ্টের দমন ও শিষ্টের পালন। আর জগতের কল্যাণ ও শান্তি প্রতিষ্ঠা করা।
১৯.আমরা কেন দেবদেবীর পূজা করি?
উত্তর : আমরা দেবদেবীর পূজা করি কারণ, দেবদেবীর পূজা করলে সকলের মঙ্গল হয় এবং সকলে শান্তি পায়।
২০.বলরামকে হলধরা বলা হয় কেন?
উত্তর : বলরামের হাতে একটি লাঙল থাকত। এই লাঙল বা হল আকৃতির অস্ত্র দিয়ে তিনি যুদ্ধ করতেন। তাই তাকে হলধরা বলা হয়।
২১.দেবতা বা দেবদেবী কাকে বলে?
উত্তর : ঈশ্বরের যেকোনো গুণ বা ক্ষমতা যখন আকার বা রূপ পায়, তখন তাকে দেবতা বা দেব-দেবী বলে।
২২.বিষ্ণু বলি রাজাকে কীরূপে দমন করেছিলেন?
উত্তর : বামণরূপী ভগবান বিষ্ণু বলির মাথায় পা রেখে তাকে পাতালে নামিয়ে দিয়ে বলিকে দমন করলেন।
২৩.বরাহরূপী শ্রীহরি কীভাবে পৃথিবীকে রক্ষা করেন?
উত্তর : শ্রীহরি তাঁর বিশাল দাঁত দিয়ে পৃথিবীকে জলের উপরে তুলে ধরে পৃথিবীকে রক্ষা করেন।
২৪.কার শক্তির শেষ নেই? কে আমাদের পালন করেন?
উত্তর : ঈশ্বরের শক্তির শেষ নেই। ঈশ্বর আমাদের পালন করেন।
২৫.কাদের মাধ্যমে ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে?
উত্তর : দেব-দেবীর মাধ্যমে ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে।
২৬.ঈশ্বরের গুণ বা ক্ষমতার আকারকে কী বলে?
উত্তর : ঈশ্বরের গুণ বা ক্ষমতার আকারকে দেব-দেবী বলে।
