মো. কামরুল হাসান,সহকারী শিক্ষক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
জাহানাবাদ সেনানিবাস, খুলনা
বিরামচিহ্ন বা যতিচিহ্ন বা ছেদচিহ্ন-এর ব্যবহার
সমান (=)
নাম : সমান
চিহ্ন : (=)
বাক্যে অবস্থান : মধ্যে
বিরতিকাল : প্রয়োজন নেই।
ফাঁক (space) :আগে ও পরে ফাঁক থাকবে।
ব্যবহারের নিয়ম :
গণিতে, সন্ধিতে, প্রকৃতি-প্রত্যয়ে ব্যবহূত হয়।
যেমন :
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা।
একবিন্দু (.)
নাম : একবিন্দু
চিহ্ন : (.)
বাক্যে অবস্থান : মধ্যে ও শেষে
বিরতিকাল : প্রয়োজন নেই।
ফাঁক (space) : আগে ফাঁক থাকবে না; তবে ক্ষেত্র বিশেষে পরে ফাঁক থাকতেও পারে, নাও থাকতে পারে।
ব্যবহারের নিয়ম :
শব্দকে সংক্ষেপণের চিহ্ন হিসেবে অবিকল ইংরেজিতে যেভাবে ব্যবহার করা হয় বর্তমানে সেভাবেই বাংলাতে ব্যবহূত হচ্ছে। যেমন : মো., ড. ইত্যাদি।
ত্রিবিন্দু (...)
নাম : ত্রিবিন্দু
চিহ্ন : (...)
বাক্যে অবস্থান : পূর্বে, মধ্যে ও শেষে
বিরতিকাল :প্রয়োজন নেই।
ফাঁক (space) : ক্ষেত্র বিশেষে আগে ও পরে ফাঁক থাকতেও পারে, নাও থাকতে পারে।
ব্যবহারের নিয়ম :
১. বর্জনচিহ্ন হিসেবে ব্যবহূত হয়। যেমন : তিনি একজন যথার্থ লেখক ... ভাষার ওপরে প্রচণ্ড দখল।
২. কথা অসমাপ্ত রেখে দেওয়ার সময় ব্যবহূত হয়। যেমন : আমি তোমাকে ...।
