অনেক জল্পনা কল্পনার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আগের ঘোষণামতেই আসর শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে রীতি মেনেই গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের লড়াই অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ২৪টি ম্যাচ হবে দুবাইয়ে, ২০টি আবুধাবিতে ও ১২টি শারজাতে। লিগ পর্ব শেষ হবে ৩ নভেম্বর। প্লে-অফ ও ফাইনালের সূচি এখনো চূড়ান্ত হয়নি।
