মানিকগঞ্জ প্রতিনিধি
বিশুদ্ধ পানির সমস্যা দূর করার লক্ষ্যে মানিকগঞ্জে ভূ-গর্ভস্থ বীর মুক্তিযোদ্ধা জি এম শাহাগীর পানি শোধনাগার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম। গতকাল উত্তর সেওতা মুন্সী খালী পুকুর এলাকায় পৌরসভার আয়োজনে এবং জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে এ শোধনাগার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপুর সভাপতিত্বে এবং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল কালাম আজাদ মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস প্রমুখ।
