খাগড়াছড়ির রিছাং ঝর্ণায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:১৬

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পর্যটন কেন্দ্র রিছাং ঝর্ণায় বন্ধুদের সাথে ঘুরতে এসে  ঝর্ণার গভীর পানিতে ডুবে মারা গেলেন মলাই জ্যোতি চাকমা (১৪) নামে এক স্কুলছাত্র । রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মলাই জ্যোতি চাকমা পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার একমাত্র ছেলে। সে খাগড়াছড়ি পুলিশ লাইনস্ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। থাকতো খাগড়াছড়ি সদরের স্লুইসগেট  আনন্দ নগর এলাকায় মায়ের সাথে। তার বাবা জগত বন্ধু চাকমা ফেনীর সোনাগাজী থানায় কর্মরত।

মাটিরাঙ্গা থানার ওসি মো. শামসুদ্দিন ভুইয়া জানান, রবিবার দুপুরে দুই সহপাঠীকে সাথে নিয়ে রিছাং ঝর্ণায় ঘুরতে যায় মলাই জ্যোতি চাকমা। এ সময় রিছাং ঝর্ণার উপর থেকে পানিতে লাফ দিয়ে পড়ার সাথে সাথে সে  গভীরে তলিয়ে যায়। খবর পেয়ে বেলা দুইটার দিকে মাটিরাঙ্গা থানার এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে তার লাশ উদ্ধার করে।

ইত্তেফাক/এএম