সাবেক প্রতিদ্বন্দ্বীকেই নিজের প্রচারণা দলে যুক্ত করলেন বাইডেন

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:১৯

সাবেক প্রতিদ্বন্দ্বী পিটি বুতিগিয়েগকে নিজের প্রচারণা দলে ভেড়ালেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। বুতিগিয়েগ প্রাইমারিতে বাইডেনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পরে তিনি সরে দাঁড়ান। বুতিগিয়েগ সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে একজন সিনিয়র কর্মকর্তা ছিলেন। খবর রয়টার্সের

বাইডেন তার নির্বাচনি প্রচারণা দলের কোচেয়ারম্যান হিসেবে চার জনের নাম যুক্ত করেছেন। এতে নেতৃত্ব দেবেন তার দীর্ঘদিনের মিত্র টেড কফম্যান। এছাড়া আরো রয়েছেন নিউ মেক্সিকোর গভর্নর মিচেল লুজান গ্রিশাম, ওবামার অর্থনৈতিক উপদেষ্টা জেফ্রি জিয়েনটস, লুইজিয়ানার প্রতিনিধি পরিষদের সদস্য সেডরিক রিচমন্ড এবং তার প্রচারণা উপদেষ্টা ক্যানিতা ডুন। বাইডেন সাবেক সামরিক কর্মকর্তা ও ইন্ডিয়ানার সাউথ বেন্ডের সাবেক মেয়র বুতিগিয়েগের নামও যুক্ত করেছেন উপদেষ্টা বোর্ডে। এতে আরো আছেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল স্যাল্লি ইয়েটস এবং ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস। কফম্যান বলেছেন, আমরা এই কোভিড মহামারির সময় এবং অর্থনীতিকে কীভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়ে কাজ করবো।