বেলারুশে হুমকি উপেক্ষা করে বিক্ষোভ অব্যাহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০

বেলারুশে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। তারা প্রেসিডেন্টকে দ্রুত বিদায় নিতে বলেছেন। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের হুঁশিয়ারি উপেক্ষা করেই রাস্তায় নামেন। তারা প্রেসিডেন্টকে ইঁদুর বলেও সম্বোধন করেন। মানবাধিকার সংগঠন স্প্রিং-৯৬  জানিয়েছে, বিক্ষোভ থেকে অন্তত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বিরোধী নেতা স্বেতলানা টিখনভস্কায়ার প্রধান সহযোগী ওলগা কালভাকোভাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে একটি গাড়িতে উঠিয়ে দিয়ে সীমান্ত পার করে দেয়। —সিএনএন