দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে কাউখালী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা.খালেদা খাতুন রেখা। মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন-উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন ও শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমুখ।
আরও পড়ুন: ইউএনও ওয়াহিদা ও তার বাবার ওপর হামলার প্রতিবাদে গঙ্গাচড়ায় মানববন্ধন
বক্তারা ইউএনও ওয়াহিদা খানমের ওপর সন্ত্রাসী হামলাকারী আসামিদের দ্রুত বিচার দাবি করেন এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন।
মানববন্ধনে কাউখালী উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও মুক্তিযোদ্ধা ও শিক্ষকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
উল্লেখ্য, বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।
ইত্তেফাক/এএএম
