ডাক্তার যদি বলে পানি খান,
আপনি তো নিজ মতে হানি খান।
ব্যায়ামটা শরীরের দরকার,
এইসব বলে কেন সরকার?
ডাক্তার যদি বলে ঘুম দিন,
জেগে থেকে কিনে খান মেডিসিন।
ডাক্তার বলে—খান সবজি,
বেছে নেন কলিজা ও কব্জি।
ডাক্তার বলে—যান পাবনায়,
পড়লেন কী যে মহাভাবনায়।
অন্যের কাজে নাক গলানো,
বাদ দিন ডাক্তারি ফলানো।
