রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): ঘুষ-দুর্নীতির অভিযোগ এনে রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী লোকজনসহ এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধনে এলাকার কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন, দড়িকান্দি এলাকার নুরু মিয়া, হাটাবোর এলাকার আবুল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রার শহিদুল ইসলাম যোগদান করার পর থেকেই ঘুষ বাণিজ্য শুরু করে দেন —ইত্তেফাক