অবৈধভাবে অবস্থান করার অভিযোগে ভারতে ১৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে। মঙ্গলবার অপরাধ বিভাগের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) আহমেদাবাদের দানিলিমদা এলাকার সুয়েজ ফার্ম নামের একটি প্রতিষ্ঠান থেকে তাদেরকে আটক করেছে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে। এসওজির এক বিবৃতিতে ওই ১৪ জনের নাম প্রকাশ করেছে। তারা হলেন- জুলফিকার রহমান (২৪), আখতারুল মজিদ (২৮), মতিয়ার ফজল গাজি (৩৪), মোহাম্মদ হামিম আবদুল হক ফকির (২৬), ফকির আজিজ শেখ (৪৫), আশরাফুল মোল্লা (৩৫), আরিফ শেখ (৩০), মোহাম্মদ আনিস (৫১), ফারুক মোল্লা (২৪), ইব্রাহিম শেখ (২৫), জামাল আসাফ সাদর (৩০), মোহাম্মদ লিয়াকত খান (২৫), মোহাম্মদ আলামিন (২৪) ও সাগর মোড়ল (২৫)। তারা শ্রমিক হিসেবে কাজ করছিলেন এবং দলবদ্ধ হয়ে অবস্থান করছিলেন নারোদা, ওধ্বাভ ও ভাতভা এলাকায়।
