চন্দনাইশে অস্ত্রসহ আটক ৫

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

চন্দনাইশে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার বিকালে কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি চাকু, একটি নাইলনের রশি এবং সিএসজি আটোরিকশাসহ পাঁচজনকে আটক করেছে। এ ব্যাপারে চন্দনাইশ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করে আসামিদের কোট হাজতে পাঠানো হয়েছে। অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।