কাওরান বাজারে গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৫

রাজধানীর কাওরান বাজার থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতেরর মেট্রো তেজগাঁও সার্কেল। আজ সোমবার তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো- মো. অভি চৌধুরী (২৫), সুমা বেগমকে (২৮) গ্রেফতার করে।

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তেজগাঁও থানায় ২টি নিয়মিত মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদফতর মেট্রো (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান।

ইত্তেফাক/কেকে