নানার বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:২৮

চট্টগ্রামের হাটহাজারীতে নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. ইয়ামিন(৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার(৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মেখল ইউনিয়নের মোজাফফরপুর গ্রামের জসীম তালুকদারের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ইয়ামিন উপজেলার ছিপাতলী ইউনিয়নের বোয়ালিয়ার মুখ নামক এলাকার লোদি তালুকদার বাড়ির প্রবাসী হোসেনের পুত্র। 

সূত্রে জানা যায়, ইয়ামিন নানার বাড়িতে বেড়াতে এসে অন্যান্য শিশুদের সাথে নানা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। এ সময় সাথে গোছল করতে যাওয়া অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ইয়ামিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআর