সোনাতলায় বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজন নিহত

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ২২:৪৩

বগুড়ার সোনাতলায় পৃথক স্থানে বজ্রপাতে বাবা-ছেলেসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। ওইদিন বেলা ১১টার দিকে উপজেলার মধুপুর গ্রামের সিদ্দিক  হোসেন (৩৫) ও তার ছেলে তৃতীয় শ্রেণির ছাত্র সাদিক হোসেন (৮) বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে দু’জনই নিহত হয়। এ ঘটনায়  এলাকায় হৃদয় বিদারক দৃশ্য পরিলক্ষিত হয়। কান্নার আহাজারিতে আকাশ-বাতাস যেন ভারি হয়ে ওঠে।

এদিকে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাতলাহার গ্রামের সুমন কুমার (১৫) ও সন্তোষ কুমার (৪০) বাড়ির পাশের জলাশয়ে মাছ মারতে গেলে তাদের ওপর আকষ্মিক বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় সুমন কুমার। আর আহত হয় সন্তোষ কুমার। তাকে চিকিৎসার জন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়। সোনাতলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ-আল-মাসউদ চৌধুরী বজ্রপাতে নিহত ও আহতের খবর নিশ্চিত করেন।

ইত্তেফাক/এসআই