যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করছেন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০০:৩৫

যুক্তরাষ্ট্রের ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টেইন পদত্যাগ করতে যাচ্ছেন। অ্যাটর্নি জেনারেল হিসেবে উইলিয়াম বারকে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোনয়ন দেওয়ার পর পদত্যাগ করার সিদ্ধান্ত নেন রোজেনস্টেইন। তার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে এমন একজনের কাছ থেকে এই তথ্য জানা গেছে। খবর সিএনএনের

সূত্র জানিয়েছে, রোজেনস্টেইনকে জোর করে সরানো হবে না। তিনি হোয়াইট হাউসের কাছে তার পদত্যাগের মনোভাবের কথা জানিয়েছেন। জানা গেছে, রোজেনস্টেইন রুশ তদন্তে গঠিন স্পেশাল কাউন্সেলের রবার্ট মুলারকে ম্যানেজ করেছেন। অ্যাটর্নি জেনারেলের নিয়োগ নিশ্চিত হওয়া এবং নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেলে নাম ঘোষণার পর তিনি বিদায় নিবেন। সূত্র জানায়, তিনি স্বাভাবিকভাবেই বিদায় নিতে চান। আগামী ১৫ জানুয়ারি থেকে সিনেটে উইলিয়াম বারের শুনানি অনুষ্ঠিত হবে। মধ্য ফেব্রুয়ারিতে তার নিয়োগ নিশ্চিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রোজেনস্টেইন চলে গেলে রুশ তদন্ত দেখভালের দায়িত্ব পড়বে উইলিয়াম বারের ওপর।