রদ্রিগেজের নতুন ঠিকানা এভারটন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৯

২০ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডার হামেস রদ্রিগেজকে দলে টানলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব এভারটন। ২৯ বছর বয়সী এই কলম্বিয়ান তারকার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে ক্লাবটির। তবে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানোর অপশনও হাতে রেখেছে দ্য টফিসরা।

এভারটনে কোচ হিসেবে পাবেন তার সাবেক গুরু কার্লো আনচেলত্তিকে। রদ্রিগেজ বলেন, আমি আনন্দিত ঐতিহাসিক এই ক্লাবে যোগ দিতে পেরে। এখাকার কোচ আমাকে খুব ভালো জানেন।

২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের পর ফরাসি ক্লাব মোনাকো ছেড়ে রিয়ালের সঙ্গে চুক্তি করেন তিনি। কিন্তু রিয়াল মাদ্রিদে কখনোই নিয়মিত হতে পারেননি। ধারে খেলেছেন বায়ার্ন মিউনিখেও।

ইত্তেফাক/এএম