দল ভাঙছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের। গতকাল বুধবার তৃণমূল থেকে বহিষ্কৃত এক এমপি বিজেপিতে যোগ দিয়েছেন এমনই খবরে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি। বুধবারই দলের দুই এমপি সৌমিত্র খাঁ ও অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল। তারপর দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিত্র। সূত্রে খবর, অনুপমও বিজেপিতে যোগ দেওয়ার পথে। এরপরই বিজেপি নেতা মুকুল রায় জানিয়েছেন, তৃণমূলের আরো ৫ এমপি এই তালিকায়। অনেক নেতা যোগাযোগ রাখছেন। তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরিয়ে বিজেপি উল্লসিত। এই প্রথম তৃণমূলের কোনো লোকসভা সদস্য বিজেপিতে যোগ দিলেন। তৃণমূল সূত্রে খবর, দল বিরোধী কাজের জন্য দুই এমপিকে তারা বহিস্কার করেছে। ফলে ভারতের লোকসভায় এখন তৃণমূলের শক্তি কমে হল ৩২।
