ম্যানাফোর্ট রাশিয়ার গোয়েন্দার সঙ্গে তথ্য আদান-প্রদান করেছিল ---আদালত

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ০০:৩৯

২০১৬ সালে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার প্রধান পল ম্যানাফোর্ট রাশিয়ার এক গোয়েন্দার সঙ্গে ভোট সম্পর্কিত তথ্য আদান-প্রদান করেছিলেন বলে মঙ্গলবার আদালতের এক রায়ে বলা হয়েছে।  এতে বলা হয় তথ্য প্রমানে মনে হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণা দল রাশিয়ার সঙ্গে সমন্বয় করেছিল এমনও হতে পারে। তবে সেই প্রচারণা নিয়ে কোনো ষড়যন্ত্র ছিল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মামলার বিশেষ কৌসুলি রবার্ট মুলারের তদন্ত দলে যারা কাজ করছেন তারা বলছেন, রাশিয়ার গোয়েন্দার সঙ্গে তথ্য আদান-প্রদানের ব্যাপারে ম্যানাফোর্ট তাদের কাছে মিথ্যা বলেছেন। তবে ম্যানাফোর্ট তার সাবেক ব্যবসায়িক অংশীদার ইউক্রেনিয়ান কনস্ট্যান্টিন কিলিমনিকের সঙ্গে কোনো দেন দরবার বা তথ্য আদান-প্রদানের অভিযোগ অস্বীকার করেছেন। -ভয়েস অব আমেরিকা