কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৭

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাটামতলা নামক স্থানে ট্রেনের ধাক্কায় বুলু মিয়া (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত বুলু মিয়া বলুহর গ্রামের মৃত নইছ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে বিদ্যুৎপৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

কোটচাঁদপুর থানার ওসি মাহবুব আলম জানান, সকালে নিজ বাড়ি থেকে বাইসাইকেল যোগে মাঠে যাচ্ছিলেন বুলু মিয়া।  লেভেল ক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস নামের ট্রেন বুলু মিয়াকে ধাক্কা দেয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। পথেই তার মৃত্যু হয়।

ইত্তেফাক/এএএম