উচ্চবর্ণ বা জেনারেল ক্যাটেগরি’র পিছিয়ে পড়া অংশের জন্য সরকারি চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠানে ১০ শতাংশ কোটা সংরক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। লোকসভায় পাস হওয়ার পর গতকাল বুধবার রাজ্যসভায় পাস হল সেই বিল। সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে উচ্চবর্ণের আর্থিকভাবে যারা পিছিয়ে রয়েছেন তাদের জন্য এই বিলের সমর্থনে ভোট দিয়েছেন রাজ্যসভার ১৬৫ জন সদস্য, বিরোধিতা করেছেন ৭ জন, এমনটাই জানা গেছে। -আনন্দবাজার পত্রিকা
