কিশোরগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩৭

বিষধর সাপের কামড়ে কারিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬ টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের ঝলঝলি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ একই গ্রামের ফিকরুল ইসলামের স্ত্রী।

এলাকাবাসীরা জানায়,সোমবার রাতের খাওয়া দাওয়া শেষে স্বামী স্ত্রী ঘুমচ্ছিল। রাত তিনটার সময় স্ত্রীর চিৎকার শুনে স্বামী ঘুম থেকে জেগে উঠে। পরে কারিমার শরীরের প্রচণ্ড ব্যথা অনুভব হলে এলাকাবাসীর সহায়তায় কারিমাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকাল ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ থানার এসআই  আক্কেল আলী বলেন, বিষধর সাপের কামড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/এমআরএম