নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
নাসিরনগর উপজেলার হাওরবেষ্টিত চাতলপাড় বাজারে ভরা বর্ষা মৌসুম আসলেই চাঁই, আইডা, গোলচাঁইসহ মাছ ধরার চাঁইয়ের হাট বসে। সপ্তাহে দুই দিন শনি ও বুধবার চাতলপাড় কলেজসংলগ্ন মাঠে এ হাট বসে। এবার পানি বেশি হওয়ায় চাতলপাড়ে চাঁই বিক্রি ভালো হচ্ছে। বিক্রেতা ওয়াহেদ আলী, আক্কাস আলী ও অমল সরকার জানান, বর্ষাকে সামনে রেখে চাঁই তৈরি করে থাকেন তারা। এসব তৈরিতে প্রকারভেদে খরচ পড়ে ৪০ থেকে ৩০০ টাকা। আর তা বিক্রি হয় ১০০ থেকে ৫০০ টাকায়। আগের চেয়ে চাঁই তৈরির খরচও বেড়েছে। ফলে আগের মতো আর লাভ হয় না।
