ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা হাসপাতালে ভর্তি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে আইসিউইতে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে রফিকুল ইসলাম মিঞা তার ইস্কাটনের বাসায় অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. শফিকুল আলমের অধীনে তার চিকিৎসা চলছে।

স্বামীর রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক সাহিদা রফিক।

ইত্তেফাক/জেডএইচডি