ডামুড্যায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৩

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ডামুড্যা উপজেলাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রতি মাসে এই ধরনের সভার আয়োজন করা হয়। এতে প্রশাসনের সকল কর্যক্রম যথাযথভাবে তদারকি করা হয়।                            

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদের সভাপতিত্বে ডামুড্যা উপজেলা পরিষদ সভাকক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। 

আরও পড়ুন: ঘরের ভেতরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ 

এছাড়া আরও উপস্থিত ছিলেন-ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ মোহাম্মদ মোস্তফা,ডামুড্যা থানার তদন্ত কর্মকর্তা ইমারত হোসেন,উপজেলা কৃষি অফিসার শেখ আজিজুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, জনস্বাস্থ্য প্রকৌশল কাজী রিয়েল, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোকিম,আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোক্তার হোসেন খাঁনসহ আরও অনেকে।

ইত্তেফাক/এএএম